সৎপুর মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের কমিটি
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ PM

ভিপি লায়েক সোহাগ, জিএস লায়েক আহমদ

সৎপুর মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের কমিটি

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৭:৩৮:৩৪ PM

সৎপুর মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের কমিটি

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মাদরাসার ছাত্র সংসদের সভাপতি ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. ছালেহ আহমদ বেতকোনী এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক (বাংলা) আলীনূর হোসেন বিপ্লবসহ আসাতিযায়ে কেরাম।

সর্বসম্মতিক্রমে মো. লায়েক মিয়া সোহাগ (মাস্টার্স)কে সহ-সভাপতি (ভিপি), লায়েক আহমদ (মাস্টার্স)কে সাধারণ সম্পাদক (জিএস) এবং মুহাম্মদ গিয়াস উদ্দিন (ফাজিল ২য় বর্ষ)কে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম (অনার্স ৩য় বর্ষ), সাংগঠনিক সম্পাদক হাফিজ মুস্তাক আহমদ (অনার্স ৪র্থ বর্ষ), সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (কামিল ১ম পর্ব) ও আবু সাঈদ (অনার্স ৩য় বর্ষ), অর্থ সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের (ফাজিল ২য় বর্ষ), প্রচার সম্পাদক ছাদির হুসেন (অনার্স ৪র্থ বর্ষ), সহ-প্রচার সম্পাদক জাফর আলী (ফাজিল ২য় বর্ষ) ও রিদ্বওয়ান আহমদ চৌধুরী (অনার্স ১ম বর্ষ)।

ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম রাব্বি (কামিল ১ম পর্ব), সহ-ছাত্রকল্যাণ সম্পাদক সাইদুর রহমান রিপন ও সালমান হোসেন (উভয় ফাজিল ২য় বর্ষ), শিক্ষা ও আইসিটি সম্পাদক আলা উদ্দিন (কামিল ১ম পর্ব), সহ-শিক্ষা ও আইসিটি সম্পাদক মো. ওলিউর রহমান (ফাজিল ১ম বর্ষ) ও সাইদুর রহমান তালুকদার (অনার্স ১ম বর্ষ)।

প্রশিক্ষণ সম্পাদক সাব্বির হুসেন (অনার্স ৩য় বর্ষ), সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদির হুসাইন (অনার্স ৪র্থ বর্ষ), সেমিনার সম্পাদক শিপলু মিয়া (অনার্স ৩য় বর্ষ), সহ-সেমিনার সম্পাদক জাকির হুসাইন (ফাজিল ২য় বর্ষ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মারজান মো. রুহী (অনার্স ২য় বর্ষ), সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাজমুল আলম তুহিন ও লোকমান আহমদ মুস্তাক (উভয় আলিম ২য় বর্ষ)।

পাঠাগার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী (অনার্স ১ম বর্ষ), সহ-পাঠাগার সম্পাদক হেলাল আহমদ (আলিম ২য় বর্ষ), অফিস সম্পাদক সানোয়ার হুসাইন (ফাজিল ১ম বর্ষ), সহ-অফিস সম্পাদক আব্দুল লতিফ শাফি (ফাজিল ১ম বর্ষ), দাখিল সম্পাদক আবু সালেহ মুস্তাফিজ (দাখিল ১০ম শ্রেণি), সহ-দাখিল সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (দাখিল ৮ম শ্রেণি) এবং ইবতেদায়ি সম্পাদক মিফতাহুল হক সাদী (ইবতেদায়ি ৫ম শ্রেণি)।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি মাদরাসার সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: