২০ আগস্টের মধ্যে সড়ক সংস্কার না হলে ক*ঠোর কর্মসূচির হুঁশি*য়ারি
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ PM

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক নিয়ে মালিক-শ্রমিকদের জরুরি সভা

২০ আগস্টের মধ্যে সড়ক সংস্কার না হলে ক*ঠোর কর্মসূচির হুঁশি*য়ারি

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ১০:১৩:১৭ PM

২০ আগস্টের মধ্যে সড়ক সংস্কার না হলে ক*ঠোর কর্মসূচির হুঁশি*য়ারি

ছবি:সংগৃহীত


দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনকে। দ্রুত সড়কটি সংস্কার না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটি সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় দুই জেলার বাসিন্দাদের পাশাপাশি প্রতিদিন চলাচলকারী পরিবহন শ্রমিক ও মালিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

এ অবস্থায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পুরানবাজারে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপশাখা কার্যালয়ে যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট-জগন্নাথপুর-রামপাশা-লামাকাজি ও টুকেরবাজার রুটের মিনিবাস ও কোস্টার মালিক-শ্রমিক এবং সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় নেতারা বলেন, বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকেরবাজার পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করা না হলে পরিবহন খাতে বড় ধরনের সংকট তৈরি হবে। আগামী ২০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ না নিলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপশাখার সভাপতি মো. এহসান আহমদ তৈমুছের সভাপতিত্বে এবং সিলেট-জগন্নাথপুর-রামপাশা-লামাকাজি-টুকেরবাজার মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনিরের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মো. ছুনু মিয়া, সহসভাপতি আব্দুস শহিদ, সম্পাদক মো. ইরণ মিয়া, সহসম্পাদক জুবেল মিয়া, মালিক গ্রুপের সদস্য রাইসুল ইসলাম রাসেদ, সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর বিশ্বনাথ শ্রমিক উপশাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ সিতাব ও যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।

সভায় বাস-মিনিবাস মালিক-শ্রমিক এবং সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর
সিলেটের খেলার মাঠ রক্ষায় জোর, ঢাকায় ক্রীড়া অবকাঠামো নিয়ে সভা