বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ১০:৪৯:৪৪ PM

বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিদ্যুৎ এখন নগরবাসীর দৈনন্দিন জীবনের পাশাপাশি প্রায় প্রতিটি নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই লোডশেডিংয়ের কারণে যেন সাধারণ মানুষকে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া আমাদের দায়িত্ব। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোনো নাগরিককে যেন অতিরিক্ত ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নগরভবনের সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে শুধু বাসাবাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান নয়, সিটি কর্পোরেশনের পানি সরবরাহ, সড়কবাতি, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রমও ব্যাহত হয়। এতে শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

তিনি বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নগরভবনে বিভিন্ন সেবা নিতে আসেন। বিদ্যুৎ না থাকলে কম্পিউটার ও অনলাইনভিত্তিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে পানি উত্তোলন ও সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়। নগরীর আলোকায়ন ব্যবস্থার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘নগরীর গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো সচল রাখতে পিডিবির পক্ষ থেকে সহযোগিতা প্রয়োজন। লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।’

জবাবে পিডিবির কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশ্বাস দেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, সিলেটে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। তবে সিসিক প্রশাসকের অনুরোধের পরিপ্রেক্ষিতে নগরবাসীর দুর্ভোগ লাঘবে লোডশেডিং কমানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় নগরীর গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো সচল রাখতে সিসিক ও পিডিবির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জরুরি প্রয়োজনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।

সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন, বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার এবং বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ