সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ PM

সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০৩:০৬:৫৩ PM

সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। গৃহপরিচারিকার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ১১১ নম্বর বাসায় আব্দুস সত্তার মিয়া, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে। আব্দুস সত্তার মিয়া সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন।

নিহত দম্পতির ভাগ্নে মুন্না মিয়া জানান, ওই বাসায় তার মামা-মামি থাকতেন। তাদের সাথে থাকতেন এক গৃহপরিচারিকা। তাদের চার সন্তানের মধ্যে দুই সন্তান যুক্তরাজ্যে ও দুই সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন। সকাল ৯টার দিকে তাদের সাথে তার ফোনে আলাপ হয়েছে। ধারণা করা হচ্ছে ৯টার পর তাদের হত্যা করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম জানান, কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে মরদেহ ৩টি পাওয়া গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ