সড়ক বন্ধ, দু*র্ভোগে রুস্তুমপুরবাসী- স*মাধানে মাঠে সিসিক প্রশাসক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ PM

এলাকাবাসীর দু*র্ভোগ লা*ঘবে বিসিকের সড়ক উন্মুক্তের আশ্বাস

সড়ক বন্ধ, দু*র্ভোগে রুস্তুমপুরবাসী- স*মাধানে মাঠে সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ১২:৪৬:৫৭ AM

সড়ক বন্ধ, দু*র্ভোগে রুস্তুমপুরবাসী- স*মাধানে মাঠে সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেটের খাদিমপাড়ার রুস্তুমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অভ্যন্তরের একটি সড়ক তাদের চলাচলের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার বিকেলে বিসিক শিল্পনগরী এলাকা পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন সিসিক প্রশাসক। এ সময় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম আজাদসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, খাদিমনগর বিসিক শিল্পনগরীর ভেতরের সড়কটি দীর্ঘদিন ধরে রুস্তুমপুর গ্রামের মানুষের নিয়মিত যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি সড়কটি বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে তাদের অতিরিক্ত সময় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সড়কটি বন্ধ হয়ে যাওয়ার কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়টি সিসিক প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সড়কটি উন্মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মানুষের চলাচলে যেন অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।’

তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়ে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

দীর্ঘদিনের চলাচলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সিসিক প্রশাসক ও উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা দ্রুত সড়কটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮