দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০৮:৫৪:৩৮ PM

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি:সংগৃহীত


জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

প্রধান অতিথির বক্তব্যে শাকিল মুর্শেদ বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে।

তিনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কয়ছর আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য আব্দুল মুকিত মুকুল, রাসেল আহমদ ও এনামুল হক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু।

এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তারেক, বদরুল ইসলাম, এলাইছ মিয়া, আলী হোসেন, মিসবাহ উদ্দিন, রেজাউল ইসলাম, জাকির হোসেন, রুবেল আহমদ (১), রুবেল আহমদ (২), রাব্বিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ