সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চো*রাচালানী মালামাল আ ট ক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ PM

সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চো*রাচালানী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০৪:০০:০৭ PM

সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চো*রাচালানী মালামাল আ ট ক

সংগৃহীত


সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ ২৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, উৎমা ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানে ভারতীয় চশমা, জিরা, রসুন, বিড়ি, সুপারি, মহিষ, বিভিন্ন ধরনের সবজি, কসমেটিকস ও মদসহ বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়।আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৭ লাখ ২৪ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা