নেপালে ব'ন্যায় মৃ'তের সংখ্যা বেড়ে ৯৬২
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ PM

নেপালে ব'ন্যায় মৃ'তের সংখ্যা বেড়ে ৯৬২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০১:০৯:৫৭ PM

নেপালে ব'ন্যায় মৃ'তের সংখ্যা বেড়ে ৯৬২

ছবি : সংগৃহীত


ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯৬২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এখনো প্রায় চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকেই ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। পাশাপাশি ভারতের গণ্ডক নদী থেকে আরো ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

টানা দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার কাজ ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। ধসে পড়া সড়ক যোগাযোগ ও বিরূপ আবহাওয়ার কারণে দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ