শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ PM

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৭:৩৮:০৮ PM

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

ছবি:সংগৃহীত


শিশু-কিশোর ও যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের গুরুত্ব তুলে ধরে সিলেট নগরীর ৪ নম্বর ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে।

এ দাবিতে সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের হাতে স্মারকলিপি তুলে দেন সচেতন নাগরিক সমাজের পক্ষে সৈয়দ সারোয়ার রেজা ও ক্রীড়া সংগঠক সৈয়দ ফজলুল করীম মারজান।

স্মারকলিপি গ্রহণকালে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নিরাপদ ও সুন্দর খেলার মাঠ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নগরীতে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

তিনি বলেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাঠটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই করে আইন ও বিধি অনুযায়ী সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

সচেতন নাগরিকবৃন্দ বলেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি দ্রুত সংস্কার করে উন্মুক্ত করা হলে ৪ নম্বর ওয়ার্ডসহ বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বাড়বে। পাশাপাশি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতেও মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, জয়নাল আহমেদ, আম্বরখানা স্টাফ কোয়ার্টারের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিসবা আহমেদ জেহিন, সুমন খান, সজিবুর রহমান রুবেল, রহিম আহমেদ, রাসেল আহমেদ, জাহিদ আহমদ, সুমন আহমেদ, নাসরিন আহমেদ, জেমিন আহমেদ, জামাল মিয়া, এমদাদুল হক মান্না, মাসুদ আহমেদ রুবেল, বখতিয়ার আহমেদ, ইকরাম চৌধুরী, ইমরান চৌধুরী, রাফসান আহমেদ, তারেক, লিটন, মারুফ, শাহ আলম প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা
চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
গোয়াইনঘাটে বালুখে/কোদের বি/রুদ্ধে অভিযান , ৮ ড্রেজার ধ্বং/স
নি/খোঁজের ২ দিন পর নবীগঞ্জে সিএনজি চালকের লা/শ উ/দ্ধার
নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা