মাধবপুরে ১৪টি মা/মলায় গ্রে/প্তারি প/রোয়ানাভুক্ত আ/সামি গ্রে/প্তার
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মাধবপুরে ১৪টি মা/মলায় গ্রে/প্তারি প/রোয়ানাভুক্ত আ/সামি গ্রে/প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০২:৪৫:৩৩ অপরাহ্ন

মাধবপুরে ১৪টি মা/মলায় গ্রে/প্তারি প/রোয়ানাভুক্ত আ/সামি গ্রে/প্তার


হবিগঞ্জের মাধবপুরে মোহাম্মদ সাইফুদ্দিন সবুজ (৬০) নামে ১৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুদ্দিন সবুজ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি সিআর সাজা পরোয়ানাসহ মোট ১৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়া গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/আরআর