‘সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবেন’-এমপি ফয়সল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

‘সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবেন’-এমপি ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ১১:৪৭:৪৪ অপরাহ্ন

‘সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবেন’-এমপি ফয়সল

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং সমান নাগরিক অধিকার ভোগ করবেন। ধর্মীয় উৎসব পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরের ভৈরব বাড়ি সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, ধর্ম পালন মানুষের সাংবিধানিক অধিকার। প্রাচীনকাল থেকেই বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল।

তিনি আরও বলেন, এ দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। এখানে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নন; সবাই বাংলাদেশের নাগরিক এবং সমান অধিকার নিয়ে বসবাস করবেন। সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা