দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের জন্য চাল এবং চা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ১১:৩৩:১৯ অপরাহ্ন

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের জন্য চাল এবং চা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাবিবনগর চা বাগান পূজামণ্ডপে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলার ২১টি পূজামণ্ডপের প্রতিটিতে মন্ত্রীর পক্ষ থেকে ৫৭০ কেজি করে চাল দেওয়া হয়। এর আগে সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছিল।

এ ছাড়া উপজেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণের জন্য মোট ১ হাজার ৭০০টি শাড়ি উপহার দেওয়া হয়। শনিবার হাবিবনগর ও আহমদনগর চা বাগানের শ্রমিকদের জন্য ৩৫০টি এবং খান চা বাগানের শ্রমিকদের জন্য আরও ৩৫০টি শাড়ি বিতরণ করা হয়। লালাখাল চা বাগানে ৩০০টি, শ্রীপুর চা বাগানে ২০০টি এবং অন্যান্য চা বাগানের শ্রমিকদের জন্য অবশিষ্ট শাড়ি বরাদ্দ রাখা হয়েছে। আগামীকাল থেকে বিএনপি নেতাদের সমন্বয়ে পর্যায়ক্রমে বিভিন্ন চা বাগানে এসব শাড়ি বিতরণ করা হবে বলে জানানো হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ এবং সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার পাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি হাজি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, পিডিবির আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায় এবং হাবিবনগর চা বাগানের ব্যবস্থাপক।

এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সিএ তাপস চন্দ্র পাল।

আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা