প্রতিবন্ধীরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাবে: প্রধানমন্ত্রী
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

প্রতিবন্ধীরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাবে: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৯:২৫:৪১ অপরাহ্ন

প্রতিবন্ধীরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাবে: প্রধানমন্ত্রী

সংগৃহীত


প্রতিবন্ধীরা সরকারের সর্বোচ্চে সহযোগিতা পাবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলা’ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সমাজের প্রতি এই দেশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে। ঠিক একইভাবে আজকে এখানে যে মানুষগুলো (প্রতিবন্ধীরা) উপস্থিত আছেন আপনাদের প্রতিও সমাজের একটি দায়িত্ব রয়েছে, সরকারের দায়িত্বে র‌য়েছে। সরকারের দায়িত্ব বা সমাজের দায়িত্ব থেকে যতটুকু পালন করা উচিত ছিল ততটুকু পালন করা সম্ভব হয়নি।’

প্রতিবন্ধীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের কষ্টটা আমরা বুঝি। বিভিন্ন কাজে বা চলতে উঠতে বসতে ফিরতে স্বাভাবিকভাবে আপনাদেরকে কিছুটা প্রতিবন্ধকতা ফেস করতে হয় আপনাদের যে কষ্ট আছে সেটা আমরা বুঝতে পারি। তবে আপনাদেরকে এতটুকু বলব যে আমরা কাজ শুরু করেছি, কতটুকু করতে পারব কাজগুলো বলতে পারি না। এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আমাদের সরকার এই কমিউনিটি ব্যক্তিদের পাশে আছি, ইনশল্লাহ আপনাদের পাশে থাকব।’ 

তিনি বলেন, ‘যে বিষয়গুলো আপনারা উল্লেখ করেছেন তা আমরা বাস্তবায়ন করতে পারি, যাতে যেসব সমস্যা আছে তার দূর পারি সেটা আমাদের চেষ্টা থাকবে। আমার সরকার তা করবে।’ 

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের কথা শুনলেন এবং তাদের দাবিসমূহ বাস্তবায়নে কার্যকর উদ্যোগের কথাও বলেন।

মতবিনিময় সভা নিয়ে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, এই মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন এবং তারা নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু দাবি মেনে নিয়েছেন।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি করা হয়। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিবন্ধীরা।

শাহাদাৎ স্বাধীন বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। কৃষিখাতে কাজ করতে আগ্রহী প্রতিবন্ধী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়ার দাবির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া এবং চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বয়সসীমা শিথিলের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ উপপ্রেস সচিব বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন নিশ্চিত করার দাবি উঠেছে। প্রধানমন্ত্রী অন্তত বড় শহরগুলো এ ধরনের পরিবহনব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবির পরিপ্রেক্ষিতেও তিনি (প্রধানমন্ত্রী) কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে সবচেয়ে বেশি দাবি এসেছে প্রশিক্ষণ নিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী ও কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন বলে জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে ভবিষ্যতে এ ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে মো. মহসিন নামের একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার এনেছেন বলে জানালে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে এসে তা গ্রহণ করেন। এই সময় বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে তার দলকে সহযোগিতা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এই মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক