আত/তা/য়ীর আতং/কে বলিউড। গেল কয়েক বছর ধরে গ্যাং/স্টার লরেন্স বিষ্ণোইয়ের নি/শানায় একের পর এক তারকা। তার হু/মকি-ধমকিতে তটস্ত বি-টাউন। কাউকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে গু/লি, কেউ হারিয়েছেন প্রা/ণ। তালিকায় আছেন সালমান খানের ঘনিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকী এবং পাঞ্জাবের জনপ্রিয় র্যাপার সিধু মুসে ওয়ালা। এ সবেরই দায় নিয়েছে লরেন্স বিষ্ণোই। গতকাল রোববার টাইগার শ্রফের ওপর হা/মলার ঘটনায় ফের আলোচনায় বিষ্ণোই গ্যাং।
সালমানকে প্রা/ণনা/শের হুমকির মাধ্যমে বলিউডে বিষ্ণোইয়ের দৌরাত্ম বাড়তে থাকে। গ্যাং/য়ের সঙ্গে অভিনেতার শত্রুতার সূত্রপাত ১৯৯৮ সালে। ওই বছর রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় সালমানের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ শি/কারের অভিযোগ ওঠে। ভারতের রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পূজা করে থাকে। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হরিণের প্রাণ রক্ষা করা অত্যন্ত পবিত্র দায়িত্ব। ধর্মীয় অনুভূতিতে আ/ঘাতের জেরে ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই প্রথম প্রকাশ্যে সালমানকে হ/ত্যার হুমকি দেন।
সালমান ছাড়াও বিষ্ণোই গ্যাং/য়ের হি/টলিস্টে রয়েছেন বলিউডের একাধিক তারকা ও রাজনীতিক। মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীর মৃত্যুর জন্য দায়ী করা হয় এই গ্যাং/কে। ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকীর ছেলে ও বিধায়ক জিশান সিদ্দিকীর কার্যালয়ের সামনে তাঁকে গু/লি করে হ/ত্যা করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনজন ব/ন্দু/কধারী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গু/লি চালায়। গুরুতর আ/হত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাভাতি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃ/ত ঘোষণা করেন।
বাবা সিদ্দিকীর ম/র্মান্তিক হ/ত্যাকাণ্ডের শোক কাটিয়ে ওঠার আগেই তাঁর ছেলে জিশান সিদ্দিকীকেও হ/ত্যার হুমকি দেয় এই গ্যাং। মূলত সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।
গতকাল রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হা/মলা চালায় গ্যাংটির সদস্যরা। ওই ঘটনায় অভিনেতার গাড়িচালক ফিরদাউস এবং এক পথচারী আহ/ত হন। এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে সালমানের সঙ্গে সুসম্পর্কের জেরে হ/ত্যার হুমকি পেয়েছিলেন টাইগার। ঠিক তার কয়েক মাস পরই তাঁর সাবেক প্রেমিকা দিশা পাটানির বাড়িতে কয়েক রাউন্ড গু/লি চালায় গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই গ্যাং। হামলার পর এক বিবৃতিতে তারা দাবি করে, হিন্দু ধর্মকে অব/মাননা করার কারণেই অভিনেত্রীর বাড়িতে হা/মলা চালানো হয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবনেও গু/লি চালায় মাফিয়ারা। এছাড়া জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার কানাডার ‘ক্যাপস ক্যাফে’-তে তিন দফা হা/মলা চালানো হয়। ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর ভিডিও শেয়ার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। ভিডিওটিতে দেখা যায়, চলন্ত গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে হ্যান্ডগান দিয়ে ক্যাফে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোঁড়া হচ্ছে। সৌভাগ্যবশত সে ঘটনায় কেউ হ/তাহ/ত হয়নি।
শুধু সরাসরি হা/মলার মধ্যেই সীমাবদ্ধ নয় বিষ্ণোই গ্যাং/য়ের আত/ঙ্ক। জনপ্রিয় অভিনেতা রণবীর সিং, র্যাপার বাদশা, অভিনব শুক্লা, গায়ক প্রতীক বচ্চন, রাখি সাওয়ান্ত এবং ইউটিউবার মনোয়ার ফারুকীকেও বিভিন্ন সময়ে প্রা/ণনা/শের হুমকি দিয়ে রেখেছে অপ/রাধ চক্রটি। একের পর এক হা/মলার ঘটনায় পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে চরম নিরাপত্তা/হীনতা বিরাজ করছে।
জৈন্তাবার্তা/আরআর




