‘প্রধানমন্ত্রী বলেছেন, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে’
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ PM

‘প্রধানমন্ত্রী বলেছেন, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৭:২৬:৪৬ AM

‘প্রধানমন্ত্রী বলেছেন, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে’

ছবি: সংগৃহীত


জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। এক সময় চলচ্চিত্রে নিয়মিত থাকলেও এখন ব্যাবসা আর রাজনীতিতে মনোযোগী হয়েছেন। এরই মধ্যে আওয়ামী লীগের হয়ে কয়েকবার মনোনয়নপত্র কিনেছেন। কিন্তু শেষ পর্যন্ত ছিটকে পড়েন এই নায়ক।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন শাকিল খান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাকিল খান। সাক্ষাতের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় শাকিল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন তিনি।

বিস্তারিত জানিয়ে শাকিল খান বলেন, ‘নেত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। এ কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আমার আসনে আওয়ামী লীগের পক্ষে কাজ করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার বিষয়টি উল্লেখ করে শাকিল খান বলেন, ‘‘আমি নেত্রীর সঙ্গে দেখা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে বলেছেন, ‘শাকিল আমি তোমার বিষয়টি ভেবেছি। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’’

শাকিল খান যে আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, ওই আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা