বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ আর নেই
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ AM

বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ১০:১৩:৫৭ AM

বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ আর নেই

ছবি: সংগৃহীত


ভারতীয় বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। চলচ্চিত্র জগতে তিনি পরিচিত ছিলেন ‘জুনিয়র মেহমুদ’ নামে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন নঈম। কিছু দিন আগে পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বাড়িতেই মৃত্যু হয় তার।

পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন নঈম। এর মধ্যে ‘কাটি পতঙ্গ’, ‘মেরা নাম জোকার’, ‘পরওয়ারিশ’, এবং ‘দো অর দো পাঁচ’-এর মতো বহু সফল ছবিতে তিনি অভিনয় করেছেন।

১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন নঈম। শিশু কৌতুক অভিনেতা হিসেবে বিস্তর জনপ্রিয়তাও পেয়েছিলেন। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম অনুসরণ করে নিজেই নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি ছবি পরিচালনা করেছিলেন নঈম। কৌতুক অভিনেতা হিসেবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতে বহু অনুষ্ঠানও করতেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক