বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সৌদিআরবে শোকরানা সভা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সৌদিআরবে শোকরানা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ১২:০১:৪০ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সৌদিআরবে শোকরানা সভা

ছবি: নিজস্ব


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে ও স্বৈরাচার সরকারের পতনে সৌদি আরবের মক্কা ব্যবসায়ী ফোরামের উদ্যোগে শুকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

গত রোববার সৌদি আরব সময় রাত এগারটায় সৌদি আরবের মক্কা কাকিয়ায় একটি হলরুমে অনুষ্ঠিত শোকরানা সভায় বাংলাদেশী প্রবাসী মক্কার ব্যবসায়ী ইস্কান্দর আলীর সভাপতিত্বে, বিশিষ্ট ব্যবসায়ী মক্কা ফোরামের আহবায়ক হারুনের পরিচালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী,আব্দুল বারি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ ফাইজ ফেরদৌস (সৌদি নাগরিক) মক্কার বিশিষ্ট ব্যবসায়ী কাকিয়া ফয়সাল  ইলেকট্রনিক্সের সত্তাধিকারী ফয়সাল আহমদ, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ছাত্র আমানুল্লাহ আমান,ব্যবসায়ী সেলিম আহমদ,ঈমাম হোসেন,মনজু মিয়া,জাকির হোসেন এখলাছ উদ্দিন। মক্কা প্রবাসী হায়দার চৌধুরী ও মানিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন বাংলাদেশের উন্নয়নের চাকা স্বচ্ছ রাখতে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সযোদ্ধারা রেমিটেন্স পাঠিয়ে ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করবেন।

জৈন্তা বার্তা / টিটু