আর্জেন্টিনাকে বিদায়ের চার দিন পরই মেসির জোড়া গোল, মায়ামির বড় জয়
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে বিদায়ের চার দিন পরই মেসির জোড়া গোল, মায়ামির বড় জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে বিদায়ের চার দিন পরই মেসির জোড়া গোল, মায়ামির বড় জয়

সংগৃহীত


আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর চার দিন পরই ক্লাবের জার্সিতে জোড়া গোল করলেন লিওনেল মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে শনিবার ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচে গোল করার পর এবার ক্লাবের হয়ে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ম্যাচের ৪৭ ও ৬০ মিনিটে গোল দুটি করেন মেসি। চলতি লিগে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে মাত্র দ্বিতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি।ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। তাতে সহজ জয়ের পথে এগিয়ে যায় মায়ামি। এই জয়ে ১৩ জয়, ৫ হার ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

২০১১ ও ২০১২ সালের পর টানা দুই মৌসুমে লিগ শিরোপা জেতা প্রথম দল হওয়ার লক্ষ্য মেসির। সর্বশেষ টানা দুই মৌসুমে এই কীর্তি গড়েছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি।চলতি লিগে গোল ও সতীর্থদের দিয়ে গোল করানো মিলিয়ে সর্বোচ্চ অবদান মেসির। তার গোল ২৩টি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। টানা তৃতীয়বারের মতো লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জয়ের লক্ষ্যও রয়েছে তার।

ম্যাচের তৃতীয় মিনিটেই বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের জোরালো শটে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। জার্মান বেরতেরামের পাস থেকে আসে গোলটি। ৩৯ মিনিটে আবারও গোল করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। এটি চলতি মৌসুমে তার ১৬তম গোল।দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে মায়ামির তৃতীয় গোলটি করেন মেসি। এরপর ৬০ মিনিটে তিন প্রতিপক্ষকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে বড় জয় নিশ্চিত হয় গোলাপি জার্সিধারীদের।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: