নবীজীকে অবমাননার প্রতিবাদে মৌলভীবাজার সমাবেশ ও বি ক্ষো ভ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নবীজীকে অবমাননার প্রতিবাদে মৌলভীবাজার সমাবেশ ও বি ক্ষো ভ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৫:৩৩:৩৭ পূর্বাহ্ন

নবীজীকে অবমাননার প্রতিবাদে মৌলভীবাজার সমাবেশ ও বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


ভারতে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক মহানবীকে অবমাননার প্রতিবাদে মৌলভীবাজার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষর্থীরা।

বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) দুপুরে সাধারন শিক্ষার্থী মৌলভীবাজার এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে চৌমুহনা চত্তরে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় সাধারন শিক্ষার্থীরা বলেন ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবীজীকে অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন। এ ছাড়াও দেশের অন্তর্র্বতী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন,রুহুল আমি,শাহ উসমান আলি জাকির,কামরুল হাসান,শাহ মিসবা, আশরাফ আহমদ শফি, শাওন আহমদ, অমি মিয়া।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: