কুলাউড়ায় জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

কুলাউড়ায় জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ১০:৩১:৪৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার  (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়াস্থ জেলা পরিষদ  অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সেখানে জামায়াতের আমির মো: আবদুল হামিদ খানের  সভাপতিত্বে  এবং সেক্রেটারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। প্রধান আলোচক ছিলেন মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়েখ মাহমুদুল হাসান।

উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীজির জীবনী নিয়ে বিস্তর আলোচনা করেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান এবং মৌলভীবাজার জামিয়া ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ আব্দুল হক।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকদের উপস্তিতি ছিলো লক্ষনীয়।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ: