বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৭:৩৫:২৪ পূর্বাহ্ন

বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ

ছবি: নিজস্ব


ভারতে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিরা।

রোববার ২৯ সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে সিরাজনগর দরবার শরিফের আঞ্জুমানে ছালেকিন বাংলাদেশ এর উদ্যোগে সিরাজ নগর দরবার শরিফের অধ্যক্ষ শেখ শিব্বির আহম্মদের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় একাধিক বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা বক্তব্য রাখেন।

পরে ভারতয় ধর্মীয় নেতা রামগিরি ও মোদীর কুশপুত্তিলিকা দাহ করেন বিক্ষোভ কারীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: