সিলেট মহানগরীর ৩টি ওয়ার্ডে আল ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৪ PM

সিলেট মহানগরীর ৩টি ওয়ার্ডে আল ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০২:৪২:১০ AM

সিলেট মহানগরীর ৩টি ওয়ার্ডে আল ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন

প্রতীকী ছবি


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, সিলেট মহানগরীর ২০, ২১ ও ২৪নং ওয়ার্ড শাখার কাউন্সিল গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নগরীর  শিবগঞ্জস্থ কাজী অফিসে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা জইন উদ্দিন।

২০নং ওয়ার্ডের সভাপতি কমান্ডার কুতুব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ২১নং ওয়ার্ডের সভাপতি কাজী জয়নুল ইসলাম মুনিমের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ অলিউর রহমান।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউল ইসলাম মুহিত।

এছাড়া বক্তব্য দেন ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

কাউন্সিলে কণ্ঠভোটে ২০নং ওয়ার্ডের কাজী মাওলানা জয়নাল আবেদীনকে সভাপতি, মো. রফিকুজ্জামান সোহেলকে সাধারণ সম্পাদক এবং মো. ধন মিয়াকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। ২১নং ওয়ার্ডের কাজী জয়নুল ইসলাম মুনিমকে পুনরায় সভাপতি, মাওলানা কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও হাফিজ অলিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। ২৪নং ওয়ার্ডের মাওলানা আব্দুল আজিজকে পুনরায় সভাপতি, হাফিজ মাছুম আহমদ দুধরচকীকে পুনরায় সাধারণ সম্পাদক এবং গুলজার আহমদকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির নির্দেশনায় প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কমান্ডার কুতুব উদ্দিন আহমদ (২০নং ওয়ার্ড), শামসুল হক (২৪নং ওয়ার্ড), মাহমুদ হোসেন মামুন (২৪নং ওয়ার্ড), গুলজার আহমদ (২৪নং ওয়ার্ড), ফয়ছল আহমদ (২৪নং ওয়ার্ড), এম এ ওয়াহিদ (২৪নং ওয়ার্ড), সুরত মিয়া, আব্দুল হাই কবির (২১নং ওয়ার্ড), ফয়সাল আহমদ (২৪নং ওয়ার্ড), আবু সুফিয়ান (২৪নং ওয়ার্ড), হাসান আহমদ (২০নং ওয়ার্ড), রফিক উদ্দিন চৌধুরী (২১নং ওয়ার্ড), যুবের আহমদ (২০নং ওয়ার্ড), মাহমুদ হোসাইন (২৪নং ওয়ার্ড), শরিফ উদ্দিন (২১নং ওয়ার্ড), মো. অলিউর রহমান (২১নং ওয়ার্ড) প্রমুখ।

কাউন্সিল পরবর্তী মিলাদ শরীফ পরিচালনা করেন ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাছুম দুধরচকী। সিলেট মহানগর আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা জইন উদ্দিন সাহেবের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী
খানাখন্দে ভরা কুলাউড়ার অর্ধশতাধিক সড়ক
শ্রীমঙ্গলের শাওন ছড়া: নাব্যতা সংকট ও দ-খলে দুর্ভোগ চরমে
জাতিসংঘে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
ছাতকে মেয়ে জামাইয়ের পোল্ট্রি খামারের মোরগ হ*ত্যার অভি*যোগ শ্বশুরের বিরুদ্ধে, থানায় মা*মলা
দক্ষিণ সুরমায় মা ও শিশুকে ছু*রি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছি*নতাই, থানায় অভি*যোগ
ধান-খড় সংগ্রহে ব্যস্ত বালাগঞ্জের কৃষক
ওসমানীনগরে জা*লিয়াতি চ*ক্রের মূলহো*তা মকবুল গ্রে*ফতার
অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির