সিলেটে একদিনে ৩ শিশুর প্রাণহানী
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৯ PM

সিলেটে একদিনে ৩ শিশুর প্রাণহানী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০৬:৩৭:৩৭ PM

সিলেটে একদিনে ৩ শিশুর প্রাণহানী

সংগৃহিত


সিলেটে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।

শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় এই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। 

গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া শিশুরা হলেন- সিলেট মহানগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকার আবদুল মুমিনের ছেলে মাহাদি হাসান (৫ মাস), দক্ষিণ সুনামগঞ্জের সুন্নাহ মিয়ার ছেলে মুসতাকিন (৬ মাস) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সুরেশনগরের জাকারিয়ার মেয়ে জারা (৭ মাস)।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,  শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ১৪২ জন। 

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও ৫৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।

এছাড়া রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং একজন করে ভর্তি হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

আর শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে যে ২৪১ জন ভর্তি ছিলেন। তার মধ্যে সর্বোচ্চ ১০৪ জন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। 

এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, বাহুবল শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

২ জন করে ভর্তি আছেন আল হারামাইন হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

১ জন করে ভর্তি আছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী
খানাখন্দে ভরা কুলাউড়ার অর্ধশতাধিক সড়ক
শ্রীমঙ্গলের শাওন ছড়া: নাব্যতা সংকট ও দ-খলে দুর্ভোগ চরমে
জাতিসংঘে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
ছাতকে মেয়ে জামাইয়ের পোল্ট্রি খামারের মোরগ হ*ত্যার অভি*যোগ শ্বশুরের বিরুদ্ধে, থানায় মা*মলা
দক্ষিণ সুরমায় মা ও শিশুকে ছু*রি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছি*নতাই, থানায় অভি*যোগ
ধান-খড় সংগ্রহে ব্যস্ত বালাগঞ্জের কৃষক
ওসমানীনগরে জা*লিয়াতি চ*ক্রের মূলহো*তা মকবুল গ্রে*ফতার
অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির