‘জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই’
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৪ PM

সিলেটে বাণিজ্যমন্ত্রী

‘জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০৩:১৭:৫৫ PM

‘জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই’

সংগৃহিত


জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।’

এ সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলে দাবি করেন মন্ত্রী। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।’

তিনি আরো বলেন, ‘পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। অন্যথায় সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

খানাখন্দে ভরা কুলাউড়ার অর্ধশতাধিক সড়ক
শ্রীমঙ্গলের শাওন ছড়া: নাব্যতা সংকট ও দ-খলে দুর্ভোগ চরমে
জাতিসংঘে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
ছাতকে মেয়ে জামাইয়ের পোল্ট্রি খামারের মোরগ হ*ত্যার অভি*যোগ শ্বশুরের বিরুদ্ধে, থানায় মা*মলা
দক্ষিণ সুরমায় মা ও শিশুকে ছু*রি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছি*নতাই, থানায় অভি*যোগ
ধান-খড় সংগ্রহে ব্যস্ত বালাগঞ্জের কৃষক
ওসমানীনগরে জা*লিয়াতি চ*ক্রের মূলহো*তা মকবুল গ্রে*ফতার
অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
সীমিত আকারে পাথর কোয়ারি ইজারার চিন্তা সরকারের
হবিগঞ্জে নি-খোঁজ কৃষকের লা-শ ভেসে উঠলো হাওরে