আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৭ PM

আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০৮:২৭:২১ PM

আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. মালিক বলেছেন, একটি আদর্শ সমাজ গঠনে মসজিদ ও মাদরাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা বিস্তারের মাধ্যমে নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তুলতে এসব প্রতিষ্ঠানের বিকল্প নেই।

তিনি বলেন, তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা জামে মসজিদ প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় মুসল্লিদের জন্য নামাজ আদায়ের সুব্যবস্থাও নিশ্চিত হবে। তিনি মসজিদ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শুক্রবার (৮ মে) সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমায় তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুফতি মাওলানা রফিক উদ্দিন ও আফিয়া বেগমের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নজমুল ইসলাম, মাওলানা রফিকুল খান, শাহ আহমেদুর রব, মাওলানা আব্দুল আহাদ, হাজী মো. গোলাব উল্ল্যাহ, হাজী মো. তাজির মিয়া, মসজিদের ক্যাশিয়ার হাজী হাফিজ আব্দুল ওয়াহিদ, সুমন শিকদার, সহিল মিয়া, হাজী আব্দুল মুকিত, হাজী আব্দুল হাকিম, মো. সিরাজ উদ্দিন, হাজী তাহির আলী, কাজী আব্দুস সবুর, মো. হাবিব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে - এমপি শওকতুল ইসলাম
আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী
খানাখন্দে ভরা কুলাউড়ার অর্ধশতাধিক সড়ক
শ্রীমঙ্গলের শাওন ছড়া: নাব্যতা সংকট ও দ-খলে দুর্ভোগ চরমে
জাতিসংঘে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
ছাতকে মেয়ে জামাইয়ের পোল্ট্রি খামারের মোরগ হ*ত্যার অভি*যোগ শ্বশুরের বিরুদ্ধে, থানায় মা*মলা
দক্ষিণ সুরমায় মা ও শিশুকে ছু*রি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছি*নতাই, থানায় অভি*যোগ
ধান-খড় সংগ্রহে ব্যস্ত বালাগঞ্জের কৃষক
ওসমানীনগরে জা*লিয়াতি চ*ক্রের মূলহো*তা মকবুল গ্রে*ফতার