প্রতীকী ছবি
সিলেটে অজ্ঞাত (৬৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শাহজালাল (রহ:) কবরস্থান সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে মাজার কেন্দ্রের পুলিশ।
পরে পুলিশ সুরতহাল প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ তথ্য নিশ্চিত করে শাহজালাল (রহ:) মাজার কেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজ জানান, কবরস্থান সংলগ্ন সড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারী ভবঘুরে ছিলেন।
জৈন্তা বার্তা/আরআর




