সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৫ PM

সভাপতি এডভোকেট শেখর, সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০৪:০১:০২ PM

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন

ছবি: জৈন্তা বার্তা


সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. মুখলেছুর রহমান ও আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান।

সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৩৬৮ জন ভোটারের মধ্যে ৩২৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমর বিজয় সী শেখর এডভোকেট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট পেয়েছেন ১৪৪ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী খোকন।

সাধারণ সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট পেয়েছেন ১০৬ ভোট এবং সুব্রত কুমার রায় পেয়েছেন ৬৭ ভোট।

যুগ্ম সম্পাদক-০১ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. খায়রুল আলম। যুগ্ম সম্পাদক-০২ পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সায়েম খাঁন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মওদুদ আহমদ পেয়েছেন ১৫৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ. স. ম. মুবিনুল হক শাহীন এডভোকেট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈকত দাস পেয়েছেন ১৪৮ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবজল মিয়া তালুকদার এবং পাঠাগার সম্পাদক পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসাঃ ইসরাত জাহান নিপা।

সহকারী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আসমা আরা বেগম। নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. ফখরুজ্জামান।

কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ২৬৫ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছেন সিরাজুল হুসেন আহমদ। এরপর ২৫০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. সুলেমান হোসেন খান, ২৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মৃত্যুঞ্জয় ধর ভোলা, ২২৩ ভোট পেয়ে চতুর্থ কাউছার মাহমুদ চৌধুরী, ২২১ ভোট পেয়ে পঞ্চম মো. রফিকুল হক, ২১৩ ভোট পেয়ে ষষ্ঠ মো. হাছনু চৌধুরী, ২০৭ ভোট পেয়ে সপ্তম মো. সফিকুল ইসলাম এবং ১৮৮ ভোট পেয়ে অষ্টম হয়েছেন মো. আবুল ফজল এডভোকেট।

ভোট চলাকালে পরিদর্শন করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা, যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম, উপ কর কমিশনার বিধান চন্দ্র দেবনাথসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এডভোকেট, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিকসহ আইনজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ