ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা নেই: উপদেষ্টা আদিলুর
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫২ PM

ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা নেই: উপদেষ্টা আদিলুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৪:৫০:২৬ PM

ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা নেই: উপদেষ্টা আদিলুর

নিজস্ব


পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন বলেছেন, ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, জনগণ পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে ঘিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। সবমিলিয়ে এবারের ভোট উৎসবমুখর পরিবেশে হবে বলে জানান তিনি।আজ শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের ভবিষ্যৎ আগামী নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরী। রক্ত দিয়ে প্রাপ্ত জুলাই সনদ এর পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে।আদিলুর রহমান খাঁন বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে, বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন স্থানীয় সরকার উপদেষ্টা। এসময় তিনি বলেন, ‘যারা মেইনটেইন করতে পারবে তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।’পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেটে সিটি কপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা