ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে এতিমদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৫ PM

ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে এতিমদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৫:৪০:৫৫ PM

ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে এতিমদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ

ছবি:সংগৃহীত

মানবসেবামূলক সংগঠন ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে যুক্তরাজ্য ও বাংলাদেশের বন্ধুদের সমন্বয়ে এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সিলেট নগরীর রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার ও নগদ অর্থ প্রদান করা হয়। ওয়াহিদুল ইসলাম বাবুর সার্বিক সহায়তা এই ইফতার বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও ১৮নম্বর ওয়ার্ড সভাপতি তারেক আহমদ খান, সাকের আহমেদ প্রমুখ। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ