গোয়াইনঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৬ PM

গোয়াইনঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৬:৩৯:২১ PM

গোয়াইনঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নে অবস্থিত জামেয়া মাদানিয়া ছোরাবিয়া পরগনা বাজার মাদ্রাসায় মুশাহিদিয়া ক্বিরাআত প্রশিক্ষণ বোর্ড কর্তৃক পরিচালিত ১৪৪৭ হিজরী সনের জামাত সমাপনকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল আড়াইটায় মাদ্রাসার নিজস্ব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান, রোটারিয়ান ও সাংবাদিক এম এ রহিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাদ্রাসাটি দীর্ঘ দিন থেকে এই অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসারে সুনাম অর্জন করে আসছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা আগামী দিনে দেশ, জাতি ও সমাজের কল্যাণে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতার চর্চায় এই মাদ্রাসা যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়।" তিনি বিদায়ী শিক্ষার্থীদের তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল, শামীম, সালমান, হাবিব, হাসান, মারুফ ও শামীম প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে সনদ সমাপনকারী বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ