লল্লিক আহমদ চৌধুরীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৫ PM

‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত’

লল্লিক আহমদ চৌধুরীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ১১:৫৭:২১ PM

লল্লিক আহমদ চৌধুরীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট নগরীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরী।

সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর ফাজিল চিস্ত আবাসিক এলাকায় তার ব্যক্তিগত উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং সমাজের সব মানুষের মাঝে তা ছড়িয়ে দেওয়া আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। সামর্থ্যবানদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে কেউই ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না। লল্লিক আহমদ চৌধুরীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও ঈদ উপহার সামগ্রী বিতরণে অংশ নেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এ সময় আনোয়ার হোসেন, শফিক নূরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ