জৈন্তাপুরে ধানক্ষেতে মিলল যুবকের ম*রদেহ
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৪ PM

জৈন্তাপুরে ধানক্ষেতে মিলল যুবকের ম*রদেহ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০১:১১:৩৭ PM

জৈন্তাপুরে ধানক্ষেতে মিলল যুবকের ম*রদেহ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম শাহাদাৎ (২১)। তিনি উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওর এলাকায় বিলের পাশে ধানক্ষেতে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের মধ্যে অনেকে মরদেহটি শাহাদাতের বলে নিশ্চিত করেন।

মরদেহের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ছিল। মাথার সামনে পড়ে ছিল একটি বাঁশের লাঠি। এ সময় তার শরীলে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে থানার পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি জানান, এটি স্বাভাবিক মৃত্যু না কি অন্য কিছু তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর