গোলাপগঞ্জে মাসব্যাপী কোরআন শিক্ষা সম্পন্ন
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৬ PM

গোলাপগঞ্জে মাসব্যাপী কোরআন শিক্ষা সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০১:৫৫:১২ PM

গোলাপগঞ্জে মাসব্যাপী কোরআন শিক্ষা সম্পন্ন


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী খন্দকার জামে মসজিদে মাসব্যাপী কোরআন শিক্ষা (ক্বারীআনা প্রশিক্ষণ) সফলভাবে সম্পন্ন হয়েছে। ইকরা শিক্ষা বোর্ডের অধীনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বাদ যোহর অনুষ্ঠিত হয়।

চৌঘরী গ্রামের মুরুব্বি জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুরুব্বি সুনা মিয়া, মসজিদের মুতাওয়াল্লী মো. বদরুল আলম, খন্দকার শিলু মিয়া, মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা তুফায়েল আহমদ এবং ক্বারী মাওলানা ফুরকান আহমদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজ মাওলানা কবির আহমদ। এতে আরও উপস্থিত ছিলেন চৌঘরী যুব পরিষদের সভাপতি তারেক আহমদ, আনোয়ার হোসেন, শিক্ষক মাওলানা ফারহান আহমদ, হাফিজ জাহিদ আহমদ, নজমুল ইসলাম, মাসুদ আহমদ রানা, আব্দুল্লাহ আল মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন শিক্ষার প্রসার ও শুদ্ধ তিলাওয়াত শেখানোর জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা উচিত।

জৈন্তা বার্তা/আরআর