নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল খালিক এর সৌজন্যে শতাধিক মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে
বুধবার ১৮ মার্চ বেলা ১ টায় সদর ইউনিয়নের পরগণা বাজারে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। সিলেট জেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক এডিশনাল পিপি এডভোকেট নূর আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব ওসমান গণি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন,তাঁতী দলের আহবায়ক এডভোকেট লিয়াকত আলী,সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শ্রমিক দলের আহবায়ক আব্দুস সালাম, তাঁতী দলের সদস্য সচিব আব্দুল মান্নান,জেলা সদস্য শামীম আহমদ, তাঁতী দলের যুগ্ম আহবায়ক আমিন উদ্দিন মাস্টার,সালমান আহমদ, সেলিম আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি বিএনপি নেতা আব্দুল খালিক মোমবাতির ন্যায় নিরবে প্রজ্জ্বলিত প্রদীপ।যিনি সমাজের আর্তপ্রীড়িত মানুষের সেবায় নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। প্রচার বিমুখ এই মানুষ সাধারন মানুষের আশা ভরসা ও আস্হার প্রতীক। যিনি সমাজের অসহায় মানুষের কল্যাণে স্বপ্ন দেখেন এবং সেই মোতাবেক কাজ করে যাচ্ছেন। উনার মত কিছু মানুষ সমাজে আছে বলেই সুবিধা বঞ্চিত মানুষরা একটু হলেও সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে।
জৈন্তাবার্তা/সুলতানা




