বন্ধুমহল সিলেটের উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ করছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেট নগরীর সুবিদবাজার মিতালী কমপ্লেক্সের সামনে বন্ধুমহল সিলেট'র উদ্যোগে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ, ২০২৬) বেলা ২টায় ৬০টি পরিবারকে চাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, দুধ, সেমাই, ময়দা সহ ৮টি ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বন্ধুমহল সিলেটের উপদেষ্টা, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
সভায় বক্তারা বলেন, 'সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধুমহল সিলেট প্রতি বছরের মতো এবারও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। সংগঠনটি তাদের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সিলেটের মানুষের মনে জায়গা করে নিয়েছে। বন্ধুমহল সিলেটের সাথে আছি এবং দেখে আসছি প্রতিটি দুর্যোগ-দুর্দিনে তারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকেও তাঁর ব্যতিক্রম হয়নি। প্রতি রমজানের মতো এবারো তারা ঈদের খুশি ভাগাভাগি করার জন্য দরিদ্র-অসহায় মানুষের জন্য ঈদের খুশি বিতরণের উদ্যোগ নিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য সামাজিক সংগঠনের জন্য অনুকরণীয়। মানুষ হয়ে সমাজের অবহেলিত মানুষের জন্য ভালো কিছু করতে পারা আনন্দের এবং গর্বের।'
বন্ধুমহল সিলেটের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. শফিক নুরের পরিচালনায় ঈদের খুশি বিতরণে উপস্থিত ছিলেন রানু মিয়া, লিপি খান, মো. আব্দুর রহিম, ফয়সাল আহমেদ বাবুল, ইমরুল কয়েছ সুহেল, জুনায়েদ আহমেদ ইমন, রাসেল আজমেদ দিপু, আতিক রহমান প্রমুখ।
জৈন্তাবার্তা




