গোলাপগঞ্জে ৬০ পিস ই*য়াবাসহ এক ব্যক্তি আট*ক
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৭ AM

গোলাপগঞ্জে ৬০ পিস ই*য়াবাসহ এক ব্যক্তি আট*ক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ১০:৩৫:৪৫ PM

গোলাপগঞ্জে ৬০ পিস ই*য়াবাসহ এক ব্যক্তি আট*ক

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (১ মে ২০২৬) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে থানার এসআই (নি:) মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই (নি:) শাহজাহান মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা বড়বাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ছুনু মিয়া (৫১), পিতা-মৃত আতাউর রহমান, ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকার বাসিন্দাকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ চলছে: সিসিক প্রশাসক
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ চলছে: সৈয়দ মোঃ ফয়সল এমপি
ক্ষ*তিপূরণ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মান*ববন্ধন
সিলেটে উন্নয়নের চিত্র উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর সফরে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
বৃষ্টি-ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ, হাওড়ে ধান রক্ষায় যুদ্ধ
মাধবপুরে বিদ্যুৎ সং-কটে ব্যাহত চা উৎপাদন
বিদ্যুৎ সংকটের মাঝেও গোলাপগঞ্জে দিনের আলোয় জ্বলছে বাতি
সিলেটসহ বিভিন্ন জেলায় কা-লবৈশাখীর শ-ঙ্কা
প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন: সিলেটে প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান
নতুনকুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত, পরিদর্শনে সিসিক প্রশাসক