শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ চলছে: সিসিক প্রশাসক
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৩ AM

মে দিবসে সিসিক কর্মচারী সংসদের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভা

শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ চলছে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ১১:৩৫:১১ PM

শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ চলছে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শ্রমিকদের বিদ্যমান নানা সমস্যার সমাধানে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

শুক্রবার (১ মে) সকালে সিসিক কর্মচারী সংসদের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের বিভিন্ন সমস্যা দীর্ঘদিনের হলেও বর্তমান সরকার সেগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অচিরেই এসব সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিসিক প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মচারীদের অনেক সমস্যাই দীর্ঘদিন ধরে বিদ্যমান। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ধাপে ধাপে সমস্যাগুলো সমাধানে কাজ করা হবে বলেও তিনি জানান।

একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিটি কর্পোরেশনের একার পক্ষে আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য কর্মচারীসহ নগরবাসীর সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

র‌্যালি ও আলোচনা সভায় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ