জৈন্তাপুরে পৃথক শ্রমিক সংগঠনের র‍্যালী
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৫ AM

মহান মে দিবস

জৈন্তাপুরে পৃথক শ্রমিক সংগঠনের র‍্যালী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ১০:৫০:৪১ PM

জৈন্তাপুরে পৃথক শ্রমিক সংগঠনের র‍্যালী

ছবি:সংগৃহীত


মহান মে দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথকভাবে দুই শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমিকদের অধিকার, দাবি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন নেতৃবৃন্দ।

শুক্রবার (১ মে) সকাল ১০টা ১০ মিনিটে জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রবের নেতৃত্বে র‍্যালীটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে থানা মোড়, চুনাহাটী মসজিদ হয়ে পুনরায় বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা গেইট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি কামাল হোসেন এবং জৈন্তাপুর রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম। এতে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক অংশগ্রহণ করেন।

বক্তারা পরিবেশগত কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পাথর কোয়ারী ও বালু মহাল দ্রুত খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মসূচি সকাল ১১টা ৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

অন্যদিকে, একই দিন সকাল ১১টা ৩৫ মিনিটে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আরেকটি র‍্যালী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে র‍্যালীটি থানা মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা গেইটে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম কিবরিয়া, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি হেলাল আহমদ এবং উপজেলা শাখার সেক্রেটারি শাহিদুর রহমানসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী। কর্মসূচি দুপুর ১২টা ৫ মিনিটে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ চলছে: সিসিক প্রশাসক
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ চলছে: সৈয়দ মোঃ ফয়সল এমপি
ক্ষ*তিপূরণ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মান*ববন্ধন
সিলেটে উন্নয়নের চিত্র উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর সফরে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
বৃষ্টি-ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ, হাওড়ে ধান রক্ষায় যুদ্ধ
মাধবপুরে বিদ্যুৎ সং-কটে ব্যাহত চা উৎপাদন
বিদ্যুৎ সংকটের মাঝেও গোলাপগঞ্জে দিনের আলোয় জ্বলছে বাতি
সিলেটসহ বিভিন্ন জেলায় কা-লবৈশাখীর শ-ঙ্কা
প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন: সিলেটে প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান
নতুনকুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত, পরিদর্শনে সিসিক প্রশাসক