সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫২ AM

সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ১২:১৮:৪৩ AM

সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ


মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে নগরীর তালতলা এলাকার কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়ে শ্রমিকরা র‌্যালী বের করেন। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সিলেট জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম কমবুল এবং যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমদ।

এছাড়াও বক্তব্য দেন ইউনিয়নের প্রচার সম্পাদক আকিল হোসেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, শাহপরান থানা কমিটির সভাপতি ছলিম মিয়া, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি সিরাজ মিয়া, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হারুন রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, দৈনিক ৮ ঘণ্টা কাজের বাস্তবায়ন এবং মে দিবসে বেতনসহ ছুটি কার্যকর করার দাবি জানান। তারা শ্রমিকদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ এবং অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে এবং মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ