গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হা-মলার ঘটনায় গ্রে-প্তার ২
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৯ PM

গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হা-মলার ঘটনায় গ্রে-প্তার ২

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০২:৫২:৩৬ PM

গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হা-মলার ঘটনায় গ্রে-প্তার ২


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলালের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

শনিবার (২ মে) দিবাগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুনামপুর গ্রামের ফারুক উদ্দিনের ছেলে এমরান হোসেন (৩৭) এবং একই গ্রামের মুন্সি আইন উদ্দিনের ছেলে বিলাল মিয়া (৫৩)। তারা উভয়েই গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম জানান, হামলার ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: