সিলেট রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তার বদলি
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৬ PM

সিলেট রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তার বদলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৮:২২:০৪ PM

সিলেট রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তার বদলি

সংগৃহিত


সিলেট রেঞ্জের ডিআইজি ও এক পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে বদলি করে পুলিশ অধিদফতরে ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌপুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ