সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ AM

সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৩:২৬:৪৬ PM

সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮


গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ প্রাণ হারানো শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গোপালপুর এলাকায়। 

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। এই জেলার ৪৮ জন শিশু মারা গেছে। এছাড়া সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৮ জন শিশু। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ওসমানী মেডিকেল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।

সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত শিশুদের প্রায় ৯৫ শতাংশই হামের টিকা গ্রহণ করেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, মূলত অজ্ঞতা, ধর্মীয় কুসংস্কার এবং টিকা গ্রহণে অনীহার ফলে চা-বাগান ও হাওরাঞ্চলের একটি বড় অংশ টিকার প্রচারণার বাইরে থেকে গেছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকাতেই মৃত্যুহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

তিনি অভিভাবকদের প্রতি শিশুদের নির্ধারিত সময়ে টিকা দান নিশ্চিত করার এবং জ্বর ও ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে জোর তাগিদ দিয়েছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী