কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ AM

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৮:২৩:৪৮ PM

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ উছমান গনিকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. মুনসুর আলী। ১৯৯৬ সালের ১০ মার্চ বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। প্রায় ৩০ বছর ৪ মাসের কর্মজীবনে জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকার অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

নবপদায়নপ্রাপ্ত ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, “কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। মাদক, জুয়া, চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, ‘এ লক্ষ্য অর্জনে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে চাই।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী