এ বিষয়ে তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিনের বক্তব্য পাওয়া যায় নি।পঞ্চায়েত কমিটির নির্বাচন এবং চা-শ্রমিকদেরমজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ করেছেন।
শনিবার (১ আগস্ট) সকালে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাগানের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন
মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তারা চা-শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত পঞ্চায়েত কমিটি গঠন এবং মজুরি বৃদ্ধির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন পান তাঁতি, সাধারণ সম্পাদক লালন পাহান, শ্রমিক নেতা স্বরজীত পাশি, জুলো বুনার্জী ও মালতী পাশি।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে প্রচলিত মজুরি দিয়ে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত পঞ্চায়েত কমিটির নির্বাচন ও মজুরি বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জৈন্তাবার্তা/ সুলতানা




