আইজিসিএসই ও ও-লেভেল পরীক্ষায় রাইজ স্কুলের সাফল্য
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ PM

কেমব্রিজ কারিকুলামের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের জুন সেশনের পরীক্ষা

আইজিসিএসই ও ও-লেভেল পরীক্ষায় রাইজ স্কুলের সাফল্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৯:৩৬:৩২ PM

আইজিসিএসই ও ও-লেভেল পরীক্ষায় রাইজ স্কুলের সাফল্য

ছবি:সংগৃহীত


কেমব্রিজ কারিকুলামের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের জুন সেশনের আইজিসিএসই ও ও-লেভেল পরীক্ষায় সাফল্য অর্জন করেছে সিলেটের রয়্যাল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশনের (রাইজ স্কুল) শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফলে একাধিক শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এর মধ্যে আটটি বিষয়ে এ গ্রেড পেয়ে প্রাতিষ্ঠানিক ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে শিক্ষার্থী তেহজীবা সুলতানা।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, শিক্ষার্থীদের অর্জিত এ গ্রেডের সংখ্যা এবং পরবর্তী সময়ে এ ও বি গ্রেডের ক্রমানুসারে মেধাতালিকা নির্ধারণ করা হয়েছে।

মেধাতালিকায় প্রথম হয়েছে তেহজীবা সুলতানা। সে আটটি বিষয়ের সবকটিতেই এ গ্রেড পেয়েছে। দ্বিতীয় হয়েছে নাফিসা আনজুম, যার অর্জন সাতটি এ ও একটি এ গ্রেড। তৃতীয় হয়েছে সামারাহ চৌধুরী, পেয়েছে সাতটি এ ও একটি বি গ্রেড।

যৌথভাবে চতুর্থ হয়েছে বাহরিয়া আহামেদ রাদিতা ও মাহিন রহমান। দুজনই সাতটি করে এ গ্রেড অর্জন করেছে।

এ ছাড়া তিনটি এ ও চারটি বি গ্রেড পেয়ে ষষ্ঠ হয়েছে মেহদি হুসাইন দীপ। সামেরা কবির তিনটি এ, তিনটি এ ও একটি বি গ্রেড পেয়ে সপ্তম এবং মুহাম্মদ সাকিব খান তিনটি এ, দুটি এ ও একটি বি গ্রেড পেয়ে অষ্টম স্থান অর্জন করেছে। সাদিয়া চৌধুরী পেয়েছে একটি এ, পাঁচটি এ ও একটি বি গ্রেড।

এ ছাড়া সাররিনাহ আহমাদ, ফাহাদ হুসাইন, ফাতিন ইলহাম, আশেম আদিতি সিনহা, মো. ইশামুজ্জামান ইশহাম, ইউসুফ নাবির, সফওয়ান উদ্দিন আহমেদ, ওয়াজিহুর রহমান, খাদিজাহ, ওয়াহিদুজ্জামান মাহি, সাইয়েদ সাফওয়ান গাজ্জালী ও আফসানা মিমি মাহমুদসহ অন্যান্য শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয়ে এ, বি ও সি গ্রেড অর্জন করেছে।

শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে রাইজ স্কুল কর্তৃপক্ষ। তারা জানায়, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, বিষয়ভিত্তিক প্রস্তুতি, অভিজ্ঞ শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান