জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে: আরিফুল হক চৌধুরী
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ AM

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা

জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে: আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ১১:০৮:৪০ PM

জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে: আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি বলেন, দলের কোনো ব্যক্তি দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ থেকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দলকে সংগঠিত থাকতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে যাতে প্রতিনিধি নির্বাচিত হয়, সে ব্যবস্থা রাখতে হবে। সংগঠনের ক্ষতি হয়-এমন কাজ থেকে বিরত থাকতে হবে। মতপার্থক্য ভুলে দলকে ভালোবেসে স্থানীয় নির্বাচনে ত্যাগ স্বীকার করে যোগ্যদের এগিয়ে দিতে হবে।’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা এমপি বলেন, দল সরকারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনকে সুদৃঢ় রাখতে হবে। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বকে নির্বাচিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক এমপি বলেন, দীর্ঘদিন বিএনপির আন্দোলনে থাকা নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনে দলের প্রকৃত নেতা-কর্মীদের বাছাই করার কথাও তিনি উল্লেখ করেন।

বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে। সংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্থানীয় নির্বাচনে প্রার্থিতা নির্ধারণের ক্ষেত্রে যোগ্যতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সিলেট জেলা বিএনপি ভূমিকা রাখবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান আহমদ মুরাদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ ছাড়া জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ, যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহিলা দলের সভানেত্রী তাসনিম শারমিন তামান্না, তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমী এবং জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে: আরিফুল হক চৌধুরী
আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার লক্ষ্য: রুশ রাষ্ট্রদূত
‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা
চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
গোয়াইনঘাটে বালুখে/কোদের বি/রুদ্ধে অভিযান , ৮ ড্রেজার ধ্বং/স
নি/খোঁজের ২ দিন পর নবীগঞ্জে সিএনজি চালকের লা/শ উ/দ্ধার
নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি