বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বি/পর্যস্ত: বাসদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ PM

বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বি/পর্যস্ত: বাসদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৮:৫১:২০ PM

বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বি/পর্যস্ত: বাসদ

ছবি:সংগৃহীত


বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি শহিদ আহমদ, জাহেদ আহমদ, মাহফুজ রহমান, সংগ্রাম পরিষদের নিজাম উদ্দিন, আসাদ মিয়া, আল আমিন, সামছুল ইসলাম, মাহিন আহমেদ ও সাজিদনূর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের আমদানি-নির্ভরতা, ভুল পরিকল্পনা, অপচয়, দুর্নীতি, অস্বচ্ছ চুক্তি এবং দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহারে ব্যর্থতার কারণে সংকট আরও গভীর হয়েছে।

তারা বলেন, জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা পুনর্বিন্যাস করতে হবে। দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় অপচয় ও দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংকটের অজুহাতে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো কিংবা বেসরকারিকরণ সমস্যার সমাধান নয় বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

একই সঙ্গে বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাসদের নেতারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার লক্ষ্য: রুশ রাষ্ট্রদূত
‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা
চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
গোয়াইনঘাটে বালুখে/কোদের বি/রুদ্ধে অভিযান , ৮ ড্রেজার ধ্বং/স
নি/খোঁজের ২ দিন পর নবীগঞ্জে সিএনজি চালকের লা/শ উ/দ্ধার
নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার