প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ PM

রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সহযোগিতায় বৈদ্যুতিক পাখা বিতরণ

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৮:৪১:২৫ PM

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট

ছবি:সংগৃহীত


রোটারি ডিস্ট্রিক্ট ৬৫-এর কো-অর্ডিনেটর ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে রোটারি ক্লাবের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে আরও আরামদায়ক ও প্রাণবন্ত করবে। রোটারি ক্লাবের তরুণ ও উদ্যমী সদস্যরা মানবসেবার যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান ও অবহেলিত মানুষের সার্বিক উন্নয়নে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জকিগঞ্জ লুৎফুর রহমান হাইস্কুল অ্যান্ড কলেজে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সহযোগিতায় বৈদ্যুতিক পাখা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ সালিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জুলকার নাইন লস্কর, পিপি তাজ উদ্দিন লস্কর তারেক, রোটারিয়ান বেলাল আহমদ, সাবেক গভর্নিং বডির সদস্য আব্দুল মালিক আনিছ ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাতেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সদস্যদের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য ১৮টি বৈদ

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার লক্ষ্য: রুশ রাষ্ট্রদূত
‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা
চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
গোয়াইনঘাটে বালুখে/কোদের বি/রুদ্ধে অভিযান , ৮ ড্রেজার ধ্বং/স
নি/খোঁজের ২ দিন পর নবীগঞ্জে সিএনজি চালকের লা/শ উ/দ্ধার
নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার