সিলেট সীমান্তে সাড়ে ১৫ লাখ টাকার পণ্য জ/ব্দ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিজিবির অভিযান

সিলেট সীমান্তে সাড়ে ১৫ লাখ টাকার পণ্য জ/ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৫:০১:৫৮ অপরাহ্ন

সিলেট সীমান্তে সাড়ে ১৫ লাখ টাকার পণ্য জ/ব্দ

সংগৃহীত


সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৮ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম ও পান্থুমাই সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, প্রসাধনসামগ্রী, চকলেট ও আলুসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।

সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: