জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০১:৫৯:০৭ অপরাহ্ন

জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের


সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে এক যুবক প্রা/ণ হারিয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকার পশ্চিম পাশের সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নি/হ/ত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।

জানা গেছে, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরহাদ প্রাণ হারান।

খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর